ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক, উদ্ধার ১৫ পিস ইয়াবা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

সংগ্রহিতইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক, উদ্ধার ১৫ পিস ইয়াবা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

বগুড়ার সারিয়াকান্দি থানার পার্শ্ববর্তী  ধুনট উপজেলায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে বড় সাফল্য পেয়েছে পুলিশ। ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় দুই চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে ধুনট থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি কেরানীপাড়া এলাকার বাছেদ প্রামানিকের ছেলে সজল প্রামানিক (২৮) এবং আব্দুল বারীক প্রামানিকের ছেলে নাজমুল হক (৩৩)।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা উপজেলার বিভিন্ন এলাকায় গোপনে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। তারা কৌশলে মাদকসেবীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে নির্জন স্থানে মাদক সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নিমগাছি গ্রামের একটি ফাঁকা রাস্তায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টায় আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, "মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।"

পুলিশ জানিয়েছে, মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক, উদ্ধার ১৫ পিস ইয়াবা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x