নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২২০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ করেছে পুলিশ। এ সময় চোলাই মদ তৈরির অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার একটি দল উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের জোত বাজার সংলগ্ন দক্ষিণ নুরুল্লাবাদ বাবুপাড়া (ঋষিপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে শ্রী বিজয় চন্দ্র প্রামানিক (৪৫) নামে এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় ২২০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ করা হয়। গ্রেফতার বিজয় চন্দ্র প্রামানিক মৃত যোগেন্দ্র নাথ প্রামানিক ও মৃত শান্তি রানীর ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশের পক্ষ থেকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, চোলাই মদ জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাদকমুক্ত সমাজ গড়তে সকলের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন