ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ক নতুন উচ্চতায়, জোর দিচ্ছে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায়

বাংলাদেশ ও সৌদি আরব দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত ও বহুমাত্রিক অংশীদারিত্বের ভিত্তিতে নতুন পর্যায়ে উন্নীত করতে সম্মত হয়েছে। এ সম্পর্কের মূল গুরুত্ব দেওয়া হয়েছে বিনিয়োগ বৃদ্ধি, দক্ষ জনশক্তি রপ্তানি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজির সৌজন্য সাক্ষাতে এসব বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে একমত হন।

বৈঠকে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল-খেরেইজি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে সৌদি আরব আগ্রহী। সম্ভাবনাময় বিভিন্ন খাতে সহযোগিতা ও বিনিয়োগ সম্প্রসারণে সৌদি সরকারের আগ্রহের কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

একই সঙ্গে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। বর্তমান সরকার সৌদি আরবের সঙ্গে কৌশলগত, বহুমাত্রিক এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী।

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রক্রিয়াজাত খাদ্য, সি-ফুড, ট্রপিক্যাল ফুড, কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগে সৌদি আরব আগ্রহ প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, বর্তমানে দেশে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ রয়েছে। বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে বাংলাদেশ ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। এ খাতে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগ দুই দেশের জন্যই লাভজনক হবে।

বৈঠকের শেষে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে সুবিধাজনক সময়ে দেশটি সফরের আশা প্রকাশ করেন।

সৌদি প্রতিনিধি দলে ছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল সুলাইমান বিন আবদুলআজিজ আল-ইয়াহইয়া, কনস্যুলার বিষয়ক উপমন্ত্রী ড. মোহাম্মদ আল-শাম্মারি, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী মুহান্নাদ বিন আহমেদ আল-ইসা, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন আবিয়াহ এবং দেশটির পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সূত্র:প্রতিদিনের সংবাদ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ক নতুন উচ্চতায়, জোর দিচ্ছে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায়

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x