ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

'সব দখল করবে' ভাবছে সরকার, শেখ হাসিনাও এমনটি ভেবেছিলেন: নাহিদ

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। একই সঙ্গে বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রতি সতর্কবার্তাও দেন তিনি।

জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা হচ্ছে। হল দখলের পাঁয়তারা চলছে এবং বিভিন্ন ক্যাম্পাসে নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। তার দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ প্রতিনিধি ও ছাত্রশক্তির নেতৃত্বের ওপর হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে ছাত্রদল ও তাদের সন্ত্রাসী বাহিনী। হবিগঞ্জে তাদের কর্মী আলিফের চোখ উপড়ে ফেলার অভিযোগও করেন তিনি।

সরকারকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের সংঘাতে না জড়িয়ে তাদের নির্বিঘ্নে পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক ধারা বজায় রাখা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বর্তমান সরকার মনে করছে ক্ষমতায় থেকে সবকিছু দখল করবে। শেখ হাসিনাও এমনটি ভেবেছিলেন, যার পরিণতি দেশবাসী দেখেছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, জুলাই বিপ্লবে তাদের অবদান ছিল গৌরবোজ্জ্বল। তার ভাষ্য অনুযায়ী, গণঅভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল ট্রাম্প কার্ডের মতো, যা স্বৈরাচারী সরকার কল্পনাও করেনি। তিনি বলেন, ১৭ জুলাই দমন-পীড়নের পর অনেকেই মনে করেছিলেন আন্দোলন আর এগোবে না। এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি এবং তাদের ভূমিকার স্বীকৃতি ও ডকুমেন্টেশন প্রয়োজন বলে উল্লেখ করেন। একই সঙ্গে দুঃখ প্রকাশ করে বলেন, এ সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেনি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতারা।

সূত্র: ইনডিপেনডেন্ট।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

'সব দখল করবে' ভাবছে সরকার, শেখ হাসিনাও এমনটি ভেবেছিলেন: নাহিদ

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x