ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেরো ভিওত্তির ভিসা সাময়িকভাবে বাতিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠার প্রেক্ষাপটে ওয়াশিংটন এ পদক্ষেপ নিয়েছে।

মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, রাষ্ট্রদূত ভিওত্তির ভিসা আপাতত বাতিল করা হয়েছে। তবে তাকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না বা দেশ থেকে বহিষ্কারও করা হচ্ছে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ব্রাজিলে ট্রাম্প প্রশাসনের মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূতকে অনুমোদন না দেওয়ার জবাব হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা। তিনি বলেন, ব্রাজিল যদি যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূতকে অনুমোদন দেয়, তাহলে ভিওত্তির ভিসাও পুনর্বহাল করা হবে। ততদিন পর্যন্ত তিনি ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন।

তিনি আরও বলেন, বর্তমানে তারা ভিসাবিহীন অবস্থায় যুক্তরাষ্ট্রে রয়েছেন। ব্রাজিল যদি যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূতের অনুমোদন দিয়ে পারস্পরিক ভারসাম্য পুনঃস্থাপন করে, তাহলে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসাও ফিরিয়ে দেওয়া হবে।

ট্রাম্প ব্রাজিলে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ড্যানি পেরেজকে মনোনয়ন দিয়েছেন। তবে ব্রাসিলিয়া এখনও সেই মনোনয়নে অনুমোদন না দেওয়ায় ওয়াশিংটন অসন্তোষ প্রকাশ করেছে। এর পরপরই রাষ্ট্রদূত ভিওত্তির ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

ড্যানি পেরেজ ফ্লোরিডা অঙ্গরাজ্যের একজন প্রতিনিধি এবং ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ঘনিষ্ঠ রিপাবলিকান সহযোগী। গত জুনে তাকে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়া হলেও মার্কিন সিনেটে এখনো তার চূড়ান্ত অনুমোদন সম্পন্ন হয়নি।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ব্রাজিল সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের আগেই ট্রাম্প প্রকাশ্যে পেরেজের মনোনয়নের ঘোষণা দেন। ব্রাজিল সরকারের অভ্যন্তরীণ সূত্রের দাবি, তারা এই পদক্ষেপকে কূটনৈতিক প্রটোকল লঙ্ঘন হিসেবে দেখছে। এজন্য আনুষ্ঠানিক অনুমোদনের আগে পেরেজের বিষয়টি আরও পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ব্রাসিলিয়া। ব্রাজিলের অনুমোদন ছাড়া তিনি রাজধানী ব্রাসিলিয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারবেন না।

উল্লেখ্য, গত মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম ব্যুরোর কর্মকর্তাদের ভিসা দিতে অস্বীকৃতি জানায় ব্রাজিল। দেশটির আশঙ্কা ছিল, আগামী অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করা বা নির্বাচন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে ওই প্রতিনিধি দল কাজ করতে পারে। এই আশঙ্কার কারণেই তাদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র: বাংলা ট্রিবিউন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x