ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ৬০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রতিকী ছবি

ঠাকুরগাঁও জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৭৬,৬৫০ টাকাসহ মোঃ নূর ইসলাম (৩৩) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃত নূর ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার ১০নং জামালপুর ইউনিয়নের মধ্য পারপূগী এলাকার মৃত বিশু মোহাম্মদ ও আমিনা বেগম দম্পতির ছেলে।

​ডিবি সূত্র জানায়, গত মঙ্গলবার (৪ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল ঠাকুরগাঁও সদর থানাধীন ১০নং জামালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ শিবগঞ্জ বাজার থেকে গোস্তহাটি হিরংবন রাস্তার উত্তর পাশে অবস্থিত অভিযুক্ত নূর ইসলামের নিজস্ব পানের দোকানের ভেতর অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা এবং মাদক ব্যবসার নগদ ৭৬,৬৫০ টাকা জব্দসহ তাকে হাতেনাতে আটক করা হয়। ​এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুল জানান, মাদকের বিস্তার রোধে জেলা গোয়েন্দা পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে এই অভিযান অব্যাহত থাকবে এবং জনসাধারণের সহযোগিতায় একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। ​আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁওয়ে ৬০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x