ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

সরকার জুলাই ও জনগণের সঙ্গে প্রতারণা করছে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেছেন, সরকার জুলাই এবং জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণা করছে। গণভোটের বিষয়েও সরকার ‘ফ্যাসিবাদী আচরণ’ করছে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (৫ আগস্ট) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে আয়োজিত গণসমাবেশে তিনি এসব বক্তব্য দেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাইযোদ্ধারা জাতীয় সম্পদ। তাদের নিয়ে রাজনৈতিক খেলা বন্ধ হওয়া প্রয়োজন। তিনি জানান, এখনো অনেক জুলাইযোদ্ধা ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অনেকেই শয্যাশায়ী অবস্থায় কষ্ট পাচ্ছেন। তবে সরকার তাদের প্রতি প্রয়োজনীয় নজর দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, এই সরকারের কাছে জুলাই, আহত ব্যক্তিরা এবং শহীদ পরিবারের কোনো মূল্য নেই। সরকার যদি স্বৈরাচারী আচরণ থেকে সরে না আসে, তাহলে আরেকটি জুলাই আসন্ন বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, জুলাইয়ের কোনো একক মাস্টারমাইন্ডে তারা বিশ্বাস করেন না। তার ভাষ্য অনুযায়ী, দিনমজুর থেকে শুরু করে দেশের সব নাগরিকই জুলাই আন্দোলনের অংশীদার ছিলেন।

শফিকুর রহমান বলেন, শহীদ পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে হবে। পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যবস্থা এবং জুলাই গণহত্যার বিচারও নিশ্চিত করার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, ক্ষমতা গ্রহণের আগে প্রধানমন্ত্রী জাতির সামনে অনেক আশার কথা বলেছিলেন। কিন্তু সেই আশার বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না। এসব আশা কোন চোরাবালিতে হারিয়ে যাচ্ছে, তার জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, সরকার জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে। এমনকি সংসদেও বিষয়টি স্বীকার করা হয়েছে বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, ‘এখন শুধু আপনারা (বিএনপি) জাতির সামনে প্রতারক হিসেবে নিজেদের নিবন্ধিত করবেন।’

বিরোধীদলীয় নেতা আরও বলেন, সরকার ফ্যাসিবাদী আচরণ করছে বলেই একে ফ্যাসিবাদ বলা হচ্ছে। এই আচরণ বন্ধ হলে জনগণ ফুল দিয়ে বরণ করবে বলেও মন্তব্য করেন তিনি।

শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের রায় মেনে নিতে হবে। অন্যথায় বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না।

সূত্র: যুগান্তর।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

সরকার জুলাই ও জনগণের সঙ্গে প্রতারণা করছে: ডা. শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x