ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাননীয় সংসদ সদস্য এম. এ. হান্নানের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করা এবং সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলার সামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শিক্ষক ও অভিভাবকরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে এমন কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করেন।
শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রসারে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন