উন্নয়নের ছোঁয়া লেগেছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে। কোথাও নতুন সড়ক নির্মাণ, কোথাও আবার পুরোনো সড়কের সংস্কারকাজ চলমান। তবে এসব উন্নয়নের মাঝেও দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে উপজেলার পূর্ব বারুইপাড়া গ্রামের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। সামান্য বৃষ্টিতেই কাদায় ডুবে যায় রাস্তাটি। ফলে বছরের পর বছর সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বারুইপাড়া ৪ নম্বর ওয়ার্ডের তোতা রহমান খান হাফিজিয়া মাদ্রাসার সামনে থেকে মরম খানের বাড়ির সামনে হয়ে সামাদ আকন্দের বাড়ি পর্যন্ত সড়কটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। প্রতিদিন এ পথ দিয়ে শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ যাতায়াত করেন। এছাড়া অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল ও কৃষিপণ্যবাহী যানবাহনও নিয়মিত চলাচল করে।
কিন্তু দীর্ঘদিনেও সড়কটি পাকা না হওয়ায় বর্ষা এলেই দেখা দেয় চরম ভোগান্তি। সামান্য বৃষ্টিতে রাস্তাজুড়ে কাদা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। অনেক সময় শিক্ষার্থীরা স্কুল-কলেজ ও মাদ্রাসায় যেতে পারেন না। রোগীদের হাসপাতালে নিতে গিয়ে চরম বিপাকে পড়তে হয় স্বজনদের। কৃষকরাও সময়মতো উৎপাদিত ফসল বাজারে নিতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়েন।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে এলাকায় একটি নতুন সড়কের নির্মাণকাজ চলায় মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তবে এই গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি নির্মাণ না হলে পূর্ব বারুইপাড়ার বড় একটি জনগোষ্ঠী উন্নয়নের সুফল থেকে বঞ্চিত থাকবে। তাই দ্রুত রাস্তাটি পাকাকরণের উদ্যোগ নেওয়া জরুরি।
এলাকাবাসীর মতে, তোতা রহমান খান হাফিজিয়া মাদ্রাসা থেকে সামাদ আকন্দের বাড়ি পর্যন্ত সড়কটি পাকা হলে শুধু চলাচলের দুর্ভোগই কমবে না, শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও জরুরি স্বাস্থ্যসেবাও আরও সহজ হবে। একই সঙ্গে এলাকার সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সড়ক।
স্থানীয়রা সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ, উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রাস্তাটির নির্মাণকাজ বাস্তবায়নের দাবি জানিয়েছেন। বিশেষ করে তারা জামালপুর-৩ (মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল-এর আন্তরিক হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের বিশ্বাস, বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে বহু বছরের জনদুর্ভোগের অবসান ঘটবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর প্রত্যাশা, উন্নয়নের ধারাবাহিকতায় পূর্ব বারুইপাড়ার এই গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটিও দ্রুত নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন