জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবানের লামায় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা এক মঞ্চে মিলিত হয়ে একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছেন।
"জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যে মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাত এবং তথ্য অফিসের ডকুমেন্টারি প্রদর্শনী হয়।
সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ-এর সঞ্চালনায় আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. শরিফ ও ছাত্রশক্তির আহ্বায়ক আলী হায়দার রাব্বি।
বক্তব্য রাখেন লামা উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুল ইসলাম তুহিন, ছাত্রশিবিরের সভাপতি মারুফ, সাবেক উপজেলা বিএনপির সভাপতি আবদুর রব, সাবেক পৌর মেয়র আমীর হোসেন, লামা উপজেলা জামায়াতের আমীর কাজী মো: ইব্রাহীম। প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী এবং লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাইছার হামিদ।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. মঈন উদ্দিন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরন্তন প্রেরণার উৎস। সকলের সম্মিলিত প্রচেষ্টায় গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।
আলোচনা শেষে লামা মডেল মসজিদের মোয়াজ্জিন হাফেজ মো. ইব্রাহিম বিশেষ মোনাজাত পরিচালনা করেন। পরে তথ্য অফিসের ব্যবস্থাপনায় ‘পথ’, ‘জুলাই কন্যা’, ‘জুলাইয়ের চিঠি’ ও ‘চক্ষুহীন অঙ্গহীনের কথা’ ডকুমেন্টারি প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন