ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

আলীকদমে জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা সভা ও র‍্যালি

আলীকদম জামায়াতের জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বান্দরবানের আলীকদমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে "জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬"-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাশুক এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সহ-সেক্রেটারি সোয়াইবুল ইসলাম।

সভায় বক্তারা গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হক এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জসিম উদ্দিন।

এ সময় উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আবু সুফিয়ান, সদর ইউনিয়ন সভাপতি মাহমুদুল হক, নয়াপাড়া ইউনিয়ন সভাপতি মুরাদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি ও বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে র‍্যালিটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে আলীকদম বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনফুল এলাকার সামনে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

আলীকদমে জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা সভা ও র‍্যালি

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x