৫ আগস্ট গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা সমবেত হয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা গোলাম সরোয়ার ও এস এম আমিনুল ইসলাম। এ সময় উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি দেশের গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত র্যালি ও গণমিছিলে বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী এবং সাধারণ সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন