ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

ঐতিহাসিক জুলাই দিবসের চেতনায় সারিয়াকান্দি উপজেলা যুবদলের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

ঐতিহাসিক ৫ আগস্ট জুলাই দিবস উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা যুবদলের উদ্যোগে এবং ভেলাবাড়ী ইউনিয়ন যুবদলের আয়োজনে “জুলাই দিবসের তাৎপর্য ও চেতনা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি-সোনাতলা আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম-এর একান্ত ব্যক্তিগত সহকারী (পিএস) মো. সাজ্জাদ হোসেন রতন। 

বিশেষ অতিথির বক্তব্যে সারিয়াকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মো. মহিদুল ইসলাম মুন্সী বলেন, “জুলাই আমাদের চেতনার প্রতীক, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের অনুপ্রেরণা। এই চেতনাকে ধারণ করেই বিএনপি ও যুবদলের প্রতিটি নেতাকর্মী জনগণের অধিকার, ভোটের অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকবে। শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে আমাদের রাজপথের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “তারুণ্যের শক্তিই দেশের ভবিষ্যৎ। যুবদলের প্রতিটি কর্মীকে সংগঠনকে আরও সুসংগঠিত করে জনগণের পাশে দাঁড়াতে হবে। ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তিই বিএনপির সবচেয়ে বড় সম্পদ। জুলাইয়ের চেতনা আমাদের সাহস, আমাদের প্রেরণা এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার।”

ভেলাবাড়ী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম টিটু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সুবেল উদ্দিন

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহমুদুল নবী মহাব্বত, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য রবিউল ইসলাম লিটন, ভেলাবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলাল উদ্দিন, রুবেল, আসাদুল, জনি মুন্সি, দিনার, ছাত্রনেতা সাব্বিরসহ ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, জুলাই দিবস গণতন্ত্র, জনগণের অধিকার এবং জাতীয় চেতনা ধারণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ দিবসের আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগামী দিনের কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

ঐতিহাসিক জুলাই দিবসের চেতনায় সারিয়াকান্দি উপজেলা যুবদলের আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x