ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র সংকট নিয়ে পেন্টাগন প্রধানের কাছে জবাব চাইলেন ট্রাম্প

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা সীমিত হয়ে যাওয়ার পেছনে গোলাবারুদের ঘাটতিকে দায়ী করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৫ আগস্ট) দ্য ওয়াশিংটন পোস্ট ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে জানায়, ম্যারিল্যান্ডের ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দূরপাল্লার গাইডেড ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের মতো গুরুত্বপূর্ণ অস্ত্রের সংকট কেন এখনো কাটিয়ে ওঠা যায়নি, সে বিষয়ে হেগসেথকে প্রশ্ন করেন ট্রাম্প। এই অস্ত্রস্বল্পতার কারণেই সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে আরও বড় পরিসরে বিমান হামলা চালানো থেকে বিরত থাকতে হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন উৎপাদন চুক্তি সম্পন্ন হলেও একটি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরি করতে প্রায় দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে। বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ নিজের অবস্থান ব্যাখ্যা করে উপপ্রতিরক্ষামন্ত্রী স্টিফেন ফেইনবার্গকে এই ঘাটতি এবং মজুত পরিস্থিতি সম্পর্কে ট্রাম্পকে অবহিত না রাখার জন্য দায়ী করেন।

তবে হোয়াইট হাউসপেন্টাগন—উভয় পক্ষই এ প্রতিবেদন অস্বীকার করেছে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট এটিকে ‘১০০ ভাগ ভুয়া খবর’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, হেগসেথের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ণ আস্থা রয়েছে। অন্যদিকে, পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল জানান, হেগসেথ কাউকে বিভ্রান্ত করেননি।

সূত্র: আনাদোলু এজেন্সি

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

ক্ষেপণাস্ত্র সংকট নিয়ে পেন্টাগন প্রধানের কাছে জবাব চাইলেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x