২০২৫-২০২৬ অর্থবছরের এডিপির (৪র্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দ) অর্থায়নে খুলনা জেলার পাইকগাছা উপজেলায় বাই-সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব উপকরণ তুলে দেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এ ধরনের সহায়তা কর্মসূচি মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি, জীবিকার সুযোগ সম্প্রসারণ এবং স্বাবলম্বী জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপকরণগুলো প্রাপকদের কর্মসংস্থান ও আয় বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত সবাই এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন