ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অপরাধ

জলঢাকায় ওয়ারেন্টভুক্ত পেশাদার মাদক কারবারি মিনারুল-জোসনা দম্পতি গ্রেপ্তার

সংগ্রহীত

নীলফামারীর জলঢাকায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পেশাদার মাদক কারবারি এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি ক্যানেলপাড় এলাকার বাসিন্দা মিনারুল ইসলাম ও তার স্ত্রী জোসনা বেগম। তাঁরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে এবং আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তারকৃত মিনারুল ও জোসনা দম্পতি এলাকার চিহ্নিত পেশাদার মাদক কারবারি। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বৃহস্পতিবার তাঁদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

জলঢাকায় ওয়ারেন্টভুক্ত পেশাদার মাদক কারবারি মিনারুল-জোসনা দম্পতি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

নীলফামারীর জলঢাকায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পেশাদার মাদক কারবারি এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি ক্যানেলপাড় এলাকার বাসিন্দা মিনারুল ইসলাম ও তার স্ত্রী জোসনা বেগম। তাঁরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে এবং আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তারকৃত মিনারুল ও জোসনা দম্পতি এলাকার চিহ্নিত পেশাদার মাদক কারবারি। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বৃহস্পতিবার তাঁদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x