জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বুধবার রাতে ভারতের দিল্লির ফরেন প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি লাইভে অংশ নেওয়ার পরপরই এ হামলার ঘটনা ঘটে।
এ সময় বিক্ষুব্ধ লোকজন বাড়িটি লক্ষ্য করে ইটপাটকেলও নিক্ষেপ করে। এতে বাড়ির সিঁড়ির জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনার সময় সাকিব আল হাসানের পরিবারের কোনো সদস্য বাড়িতে উপস্থিত ছিলেন না।
খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
এ বিষয়ে পুলিশের বক্তব্য জানার চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্র: ইনডিপেনডেন্ট।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন