ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

দেশের অস্থিতিশীল পরিস্থিতির প্রতিবাদে বগুড়ায় সারিয়াকান্দি উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

জেলা নেতৃত্বের কর্মসূচিতে সারিয়াকান্দি উপজেলা যুবদলসহ ১২ ইউনিয়নের নেতাকর্মীদের অংশগ্রহণ

দেশের বর্তমান সমসাময়িক বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতির প্রতিবাদে বগুড়া জেলা যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয় সারিয়াকান্দি উপজেলা যুবদলসহ বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বগুড়া শহরের বাংলাদেশ ব্যাংক এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা যুবদলের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

মিছিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান সম্ভু, সারিয়াকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মহিদুল মুন্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, ১নং যুগ্ম আহ্বায়ক রুবেল আলমসহ সারিয়াকান্দি উপজেলা যুবদলের আওতাধীন ১২টি ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

মিছিল শেষে জেলা যুবদলের নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। উপস্থিত নেতাকর্মীরা মনোযোগ সহকারে সেই বক্তব্য শোনেন এবং দলের ঘোষিত কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গণতান্ত্রিক পরিবেশ, জননিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি-দাওয়া তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

দেশের অস্থিতিশীল পরিস্থিতির প্রতিবাদে বগুড়ায় সারিয়াকান্দি উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x