ঢাকা    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

প্রধানমন্ত্রী বরাবরা ঢাকা জেলা জামায়াতের স্মারকলিপি প্রদান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইন এর নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আজ ৬ আগষ্ট সকাল ১০.০০ টায় জেলা প্রশাসকের মাধ্যমে তার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোঃ আফজাল হোসাইন বলেন, দেশে গ্যাসের সংকট, ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়েছে। একই সাথে ভুতুড়ে বিদ্যুৎ বিলের মাধ্যমে জনগণ হয়রানি শিকার হচ্ছে।

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় হয়ে উঠেছে। পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস, সহিংসতা ও ক্যাম্পাস দখলের অভিযোগ তুলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

এ সময় ১১ দলীয় ঐক্যের নেতারা গ্যাস সংকট নিরসন, লোডশেডিং কমানো, বিদ্যুতের মূল্য ও ভুতুড়ে বিল নিয়ন্ত্রণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সরকারকে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

স্মারকলিপি জমা দানের পূর্বে রাইসা বাজার চৌরাস্তায় ঢাকা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ শাহাদাত হোসাইন এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এবিএম কামাল হোসাইন, প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম, জেলা কর্মপরিষদ সদস্য কাজী বেলাল হোসেন, সাভার থানার আমীর আব্দুল কাদের, ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণের সভাপতি আবু ফাত্তাহ তুর্য প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি আঃ রহীম মজুমদার, ধামরাই থানা আমীর মাওলানা আব্দুল হালিম, নবাবগঞ্জ থানা আমির অ্যাডভোকেট মোঃ ইব্রাহিম খলিল, ধামরাই থানা আমীর মাওলানা শামসুল আলম, দোহার পৌর আমীর সাখওয়াত হোসেনসহ জেলা ও থানার বিভিন্ন স্তরের দায়িত্বশীল।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী বরাবরা ঢাকা জেলা জামায়াতের স্মারকলিপি প্রদান

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x