অনলাইন সংবাদ মাধ্যমে "বাংলার জনপদ" এর ২য় বছরে পদার্পণ উপলক্ষে বুধবার (০৬ আগস্ট ২০২৬) রাত ৮টায় মনপুরার কাউয়ারটেক ফরেস্ট অফিস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঃ জলিল মেম্বার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা যুবদলের সাবেক সভাপতি জুবায়ের হাসান রাজিব চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব হাফেজ আঃ রহিম, ইউপি সদস্য লোকমান হোসেন, ইউপি সদস্য সুমন মেম্বার, বিএনপি নেতা মনির হোসেন এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি মহিবুল্লাহ ইলিয়াস।
আলোচনা সভায় বক্তারা বলেন, "বাংলার জনপদ" প্রতিষ্ঠার পর থেকেই বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। তারা সংবাদমাধ্যমটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও সত্যনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে "বাংলার জনপদ"এর ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানানো হয় এবং সংবাদমাধ্যমটির দীর্ঘায়ু, সমৃদ্ধি ও সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন