ঢাকা    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

ঢাকা উত্তরে এডিস মশার লার্ভাবিরোধী অভিযান:

ডেঙ্গু নিয়ন্ত্রণ রাখতে, পদক্ষেপ নেওয়া।

রাজধানী ঢাকা উত্তর সিটির ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মশাবাহিত রোগ প্রতিরোধে আজ বুধবার উত্তরার ৬ নম্বর সেক্টরে এক বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে উত্তরা এলাকার বেশ কয়েকটি আবাসিক ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে একাধিক নির্মাণাধীন ভবনের নিচতলায় জমানো পানিতে এডিস মশার জ্যান্ত লার্ভা খুঁজে পান ভ্রাম্যমাণ আদালত। নিয়ম অমান্য করে স্বাস্থ্যঝুঁকি তৈরি করায় তিনটি নির্মাণাধীন ভবনের মালিককে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, "বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়তে না দিতে শহরজুড়ে আমাদের নিয়মিত মশক নিধন ও তদারকি অভিযান চলছে। কোনো ভবনের জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়া গেলে কোনো ছাড় দেওয়া হবে না। স্বাস্থ্যঝুঁকি এড়াতে নগরবাসীকে নিজ নিজ বাসা ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ করা হচ্ছে।"

উক্ত অভিযানে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, ওয়ার্ড কাউন্সিলর এবং স্বাস্থ্য বিভাগের পরিদর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও ডিএনসিসির অন্যান্য জোনে এই ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

ঢাকা উত্তরে এডিস মশার লার্ভাবিরোধী অভিযান:

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x