ঢাকা    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ৩টি দেশীয় অস্ত্র

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় পৃথক দুটি অভিযানে এক কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ও এক ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সারিয়াকান্দি থানা পুলিশ। এ সময় অভিযুক্তের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানের অংশ হিসেবে সারিয়াকান্দি থানার পাইকপাড়া এলাকায় স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী মো. স্বাধীন মিয়া ওরফে ‘চাকু স্বাধীন’ (২৪)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো চাকু এবং একটি স্টিলের স্টিক উদ্ধার করা হয়।

অন্যদিকে, চন্দনবাইশা তদন্তকেন্দ্রের পৃথক অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক পেশাদার মাদক ব্যবসায়ী মো. আফজাল হোসেন (৪৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি সারিয়াকান্দি উপজেলার রৌহাদহ এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, অস্ত্রসহ আটক স্বাধীন মিয়ার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজিসহ একাধিক মামলা ইতোমধ্যে আদালতে বিচারাধীন রয়েছে। নতুন করে উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে উভয় আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

সারিয়াকান্দি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তবে বিশাল জনসংখ্যা ও বিস্তীর্ণ এলাকার তুলনায় জনবল সংকট থাকায় পুলিশের ওপর অতিরিক্ত দায়িত্বের চাপ রয়েছে। এ অবস্থায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পুলিশ সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, জুয়া ও অন্যান্য অপরাধ প্রতিরোধে এলাকাবাসীকে সচেতন হওয়ার পাশাপাশি অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে, তথ্যদাতার পরিচয় ও নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে গোপন রাখা হবে বলেও আশ্বাস দিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ৩টি দেশীয় অস্ত্র

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x