ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

৫ আগস্টের পর জেআইসি সেলের বহু তথ্য-প্রমাণ নষ্টের অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, ৫ আগস্টের পর জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) সেলের অনেক তথ্য-প্রমাণ নষ্ট করা হয়েছে। তিনি আরও বলেন, ওয়ান ইলেভেনের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের ‘আয়নাঘরে’ আটকে রেখে নির্যাতন করা হয়েছিল।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার পরিদর্শন শেষে এসব কথা জানান চিফ প্রসিকিউটর।

মো. আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বিগত সরকার একটি অমানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। সরকারের অসৎ উদ্দেশ্যেই ‘আয়নাঘর’ নামে এসব টর্চার সেল স্থাপন করা হয়েছিল। সেখানে ভিন্নমতের বহু মানুষকে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর আটকে রাখা হয়।

এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তের অংশ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের জেআইসি সেন্টার পরিদর্শন করে।

সূত্র: আমার দেশ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

৫ আগস্টের পর জেআইসি সেলের বহু তথ্য-প্রমাণ নষ্টের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x