সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় আলমগীর হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আলমগীর হোসেন উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা।
রোগীর স্বজনরা জানান, পাইলসের সমস্যার জন্য শ্যামনগর উপজেলার দাসকাটি গ্রামের গ্রাম্য ডাক্তার গোলাম মোস্তফার কাছে যান আলমগীর হোসেন। সেখানে কোনো প্রকার পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অপারেশন টেবিলে তাকে ইনজেকশন পুশ করেন ওই হাতুড়ে ডাক্তার। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই অপারেশন টেবিলেই তার মৃত্যু হয়।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা অভিযোগ করে বলেন, "গোলাম মোস্তফার মতো হাতুড়ে ডাক্তারদের কারণে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
এ বিষয়ে শ্যামনগর থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন