ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

৩৬ টাকায় ‘জেন জি সিম’ নিতে টেলিটক কাস্টমার সেন্টারে গ্রাহকদের ভিড়

৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় জেন জি সিম নিতে টেলিটকের কাস্টমার সেন্টারে গ্রাহকদের ভিড়।ছবি: সংগৃহীত

৩৬ জুলাই’ উপলক্ষে মাত্র ৩৬ টাকায় জেন জি সিম দেওয়ার উদ্যোগ নিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক। বিশেষ এই অফারকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে টেলিটকের কাস্টমার সেন্টারগুলোতে গ্রাহকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, তরুণ প্রজন্মের মধ্যে সিমটির প্রতি বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। কম দামে সিম সংগ্রহের পাশাপাশি আকর্ষণীয় অফারের কারণেই অনেক গ্রাহক জেন জি সিম বেছে নিচ্ছেন বলে জানান তারা।
টেলিটকের কাস্টমার সেন্টারগুলোতে সিম নিতে আসা গ্রাহকদের মধ্যে তরুণদের উপস্থিতিই বেশি লক্ষ্য করা গেছে। অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করে সিম সংগ্রহ করছেন।
কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, দেশীয় প্রতিষ্ঠান হিসেবে টেলিটকের সেবা ব্যবহারের মাধ্যমে দেশের অর্থ দেশের মধ্যেই রাখার সুযোগ তৈরি হয়। এ কারণে দেশের নাগরিকদের টেলিটকের সিম ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।
টেলিটক কর্তৃপক্ষ আরও মনে করছে, তরুণ প্রজন্মের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় নিয়ে সাশ্রয়ী মূল্যে উন্নত সেবা নিশ্চিত করা গেলে দেশীয় এই মোবাইল অপারেটরের প্রতি গ্রাহকদের আগ্রহ আরও বাড়বে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

৩৬ টাকায় ‘জেন জি সিম’ নিতে টেলিটক কাস্টমার সেন্টারে গ্রাহকদের ভিড়

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x