ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

ডিবির অভিযানে অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী গ্রেপ্তার

ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে অনলাইন ক্যাসিনোর সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ কামরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার  করা হয়েছে। এ সময় তার কাছে ক্যাসিনো খেলায় ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ওই মোবাইলে ক্যাসিনো সংক্রান্ত পাঁচটি অ্যাপ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার কামরুল ইসলাম ভূল্লী উপজেলার ৩ নং আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী এলাকার বাসিন্দা আব্দুল জলিলের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, কামরুল তার মোবাইলে ক্যাসিনো সংক্রান্ত বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে যুক্ত ছিলেন। একই সঙ্গে তিনি এলাকার অন্যদেরকে ক্যাসিনো খেলায় প্রভাবিত করতেন এবং বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করতেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া তার নামে বিকাশ এজেন্ট হিসেবে ব্যবহৃত চারটি সিম রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

ডিবি পুলিশ আরও জানায়, কামরুলের বড় ভাই হেলাল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পুলিশের দাবি, হেলালের বিরুদ্ধেও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে এবং তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

অভিযানে উদ্ধার করা মোবাইল ফোনসহ অন্যান্য তথ্য যাচাই-বাছাই করছে পুলিশ। কামরুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ডিবির অভিযানে অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x