ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ইসরায়েলের বিরুদ্ধে ‘ঐক্যবদ্ধ সামরিক জোট’ গঠনের আহ্বান পাকিস্তানের

ইসরায়েলকে ‘পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি’ হিসেবে উল্লেখ করে দেশটির বিরুদ্ধে একটি ‘ঐক্যবদ্ধ সামরিক জোট’ গঠনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শনিবার (৮ আগস্ট) তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ইসরায়েলের বর্তমান কর্মকাণ্ড এবং দেশটির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ১৯৪৭ বা ১৯৪৮ সালের দিকে একটি অবৈধ রাষ্ট্রের জন্ম হয়েছিল, যা মূলত বেলফোর ঘোষণার ফল।

তিনি বলেন, সেই সময় থেকেই সংঘাত অব্যাহত রয়েছে এবং ফিলিস্তিনিরা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় পুরো ইসলামি বিশ্বকে একযোগে এগিয়ে আসতে হবে। এ বিষয়ে কোনো দ্বিমতের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ফিলিস্তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই সংকট চলতেই থাকবে।

তিনি আরও বলেন, ইসরায়েল রাষ্ট্রের ‘ফিলিস্তিনবিরোধী ও ইসলামবিরোধী চরিত্র’ কখনো পরিবর্তন হবে না। দেশটিতে যে-ই ক্ষমতায় থাকুক, এই অবস্থার পরিবর্তন হবে না বলে মন্তব্য করেন তিনি।

খাজা আসিফের ভাষ্য, ইসরায়েল সব সময় একটি মুসলিম দেশকে অন্য একটি মুসলিম দেশের বিরুদ্ধে উসকে দেওয়ার চেষ্টা চালিয়ে যাবে।

সূত্র: মিডল ইস্ট আই

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ইসরায়েলের বিরুদ্ধে ‘ঐক্যবদ্ধ সামরিক জোট’ গঠনের আহ্বান পাকিস্তানের

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x