ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় চালকসহ নিহত ৪

ব্রাজিলের রিও ডি জেনিরোর তিজুকা ন্যাশনাল পার্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হেলিকপ্টারের চালক এবং তিনজন নারী পর্যটক রয়েছেন। স্থানীয় সময় শনিবার (৮ আগস্ট) দুর্ঘটনাটি ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া দেশটির ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানিয়েছে, ঘন জঙ্গলে ঘেরা দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। এতে চালকসহ তিন নারী আগুনে পুড়ে মারা যান।

তবে নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। স্থানীয় গণমাধ্যম এবং জি১-এর প্রতিবেদনে বলা হয়েছে, নিহত তিন নারী কলম্বিয়ার নাগরিক এবং তারা একই পরিবারের সদস্য।

তিজুকা বনের পাহাড়ি এলাকায় অবস্থিত ‘ভিস্তা শিনেসা’র কাছে দুর্ঘটনাটি ঘটে। স্থানটি রিও ডি জেনিরোর অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। সেখান থেকে শহরের বিস্তৃত দৃশ্য উপভোগ করা যায়।

দুই মাসের মধ্যে রিও ডি জেনিরোতে এটি দ্বিতীয় হেলিকপ্টার দুর্ঘটনা। এর আগে গত জুনে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে মার্কিন গায়ক অলিভার ট্রিসহ ছয়জন নিহত হন।

শহরের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পর্যটকদের মধ্যে হেলিকপ্টারে ভ্রমণ বেশ জনপ্রিয়। সর্বশেষ দুর্ঘটনার পর রিও ডি জেনিরোর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, বাণিজ্যিক হেলিকপ্টার চলাচলের নিরাপত্তা নিশ্চিতে ব্রাজিলের জাতীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে নজরদারি বাড়ানোর অনুরোধ করেছেন তিনি।

হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর দুর্ঘটনার কারণ ও বিস্তারিত তথ্য জানা যাবে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, এএফপি

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় চালকসহ নিহত ৪

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x