ইরানি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান বলেন, বর্তমানে ইরানের অভ্যন্তরে সংহতি, শক্তি ও ঐক্য বজায় রয়েছে। তার মতে, চলমান যুদ্ধে ইরান বিজয়ী ও শক্তিশালী অবস্থানে রয়েছে।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিই চুক্তিতে পৌঁছানোর জন্য সবচেয়ে ভালো সময়। পেজেশকিয়ান আরও জানান, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঠেকাতে ইরান ও ওয়াশিংটনের মধ্যে একটি যোগাযোগের ব্যবস্থা থাকা প্রয়োজন ছিল।
যেকোনো সমঝোতা স্মারকে কিছু লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে উল্লেখ করে তিনি বলেন, নীতিগতভাবে বিরোধে না গিয়ে তখন সেসব লঙ্ঘনের সমাধানে একটি দল গঠন করা উচিত ছিল।
তিনি আরও বলেন, এখন বিষয়টি কীভাবে সমাধান করা যায়, তা দেখতে হবে; তবে কোনো সমাধান সম্ভব কি না, সেটিও বিবেচনায় নিতে হবে। ওমানের সঙ্গে চলমান আলোচনাতেও এ বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে।
পেজেশকিয়ান বলেন, আল্লাহর ইচ্ছায় এমন একটি পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে, যেখান থেকে ইরান বর্তমান ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে।
সূত্র: মানবজমিন

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন