সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ইসরায়েলের বর্তমান কর্মকাণ্ড এবং দেশটির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ১৯৪৭ বা ১৯৪৮ সালের দিকে একটি অবৈধ রাষ্ট্রের জন্ম হয়েছিল, যা মূলত বেলফোর ঘোষণার ফল।
তিনি বলেন, সেই সময় থেকেই সংঘাত অব্যাহত রয়েছে এবং ফিলিস্তিনিরা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় পুরো ইসলামি বিশ্বকে একযোগে এগিয়ে আসতে হবে। এ বিষয়ে কোনো দ্বিমতের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ফিলিস্তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই সংকট চলতেই থাকবে।
তিনি আরও বলেন, ইসরায়েল রাষ্ট্রের ‘ফিলিস্তিনবিরোধী ও ইসলামবিরোধী চরিত্র’ কখনো পরিবর্তন হবে না। দেশটিতে যে-ই ক্ষমতায় থাকুক, এই অবস্থার পরিবর্তন হবে না বলে মন্তব্য করেন তিনি।
খাজা আসিফের ভাষ্য, ইসরায়েল সব সময় একটি মুসলিম দেশকে অন্য একটি মুসলিম দেশের বিরুদ্ধে উসকে দেওয়ার চেষ্টা চালিয়ে যাবে।
সূত্র: মিডল ইস্ট আই

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন