রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।
নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া বস্তি এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার ভোর ৪টার দিকে কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দিয়ে ৪-৫ জন ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তারা মিয়া নিহত হন।
লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, নিহত তারা মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি মামলা রয়েছে।
সূত্র: প্রতিদিনের সংবাদ।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।
নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া বস্তি এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার ভোর ৪টার দিকে কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দিয়ে ৪-৫ জন ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তারা মিয়া নিহত হন।
লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, নিহত তারা মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি মামলা রয়েছে।
সূত্র: প্রতিদিনের সংবাদ।

আপনার মতামত লিখুন