খুলনার পাইকগাছায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়ম ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলে বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্র-জনতা।
রোববার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে পাইকগাছা উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান।
বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার হিসেবে দায়িত্বপ্রাপ্তদের তালিকায় অধিকাংশ ব্যক্তি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বা আওয়ামী লীগ-সমর্থিত বলে তারা দাবি করেন। তাদের অভিযোগ, নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা, দক্ষতা ও নিরপেক্ষতার পরিবর্তে রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।
বিক্ষোভকারীরা আরও দাবি করেন, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা না হলে ফ্যামিলি কার্ডের প্রকৃত সুবিধাভোগীদের সঠিকভাবে চিহ্নিত করার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। এ কারণে তারা নিয়োগপ্রক্রিয়া পুনঃপর্যালোচনা করে যোগ্য, দক্ষ ও নিরপেক্ষ ব্যক্তিদের মাধ্যমে তথ্য সংগ্রহের দাবি জানান।
পরে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে তাদের অভিযোগ ও দাবিগুলো তুলে ধরেন। এ সময় তারা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।
এ বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের জন্য পাওয়া আবেদনগুলো নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে যাচাই-বাছাই করা হয়েছিল। তবে নিয়োগপ্রাপ্তদের মধ্যে নির্দিষ্ট কয়েকজনের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।
তিনি আরও জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহের কার্যক্রম বর্তমানে সমাজসেবা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা পাওয়া গেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, যাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ করা হয়েছে, তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই শেষে প্রকৃত তথ্য জানা যাবে।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন