বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষা ২০২৬ এর ফলাফলে ভোলার মনপুরা উপজেলার ঐতিহ্যবাহী হাজীরহাট হোসাইনিয়া আলিম মাদ্রাসার পাশের হার ৫৬.৮৬ শতাংশ।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ মাদ্রাসা থেকে এ বছর মোট ৫১ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ২৯ জন উত্তীর্ণ এবং ২২ জন অনুত্তীর্ণ হয়েছেন।
ফলাফলে দেখা যায়, মাদ্রাসাটির সর্বোচ্চ জিপিএ ৪.৬৩। রোল নম্বর ২৩৮৭৯০ ( মাহমুদুল হাসান মিকাত) এ ফলাফল অর্জন করেছেন।
এছাড়া ফলাফলে কোনো পরীক্ষার্থী বহিষ্কার, রিপোর্টেড কিংবা ফলাফল স্থগিত (Withheld) হয়নি।
ফলাফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন