নওগাঁ জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার মামলা নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক পুলিশি কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভায় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পুলিশের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে মামলা তদন্তের গুণগত মান বৃদ্ধি, গ্রেফতারি পরোয়ানা দ্রুত তামিল এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি জনগণকে অধিকতর সেবা প্রদান নিশ্চিত করতে সকল ইউনিট ও থানার কর্মকর্তাদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এছাড়া বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মাঝে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার। এ সময় তিনি সংশ্লিষ্টদের পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও একইভাবে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন