পটুয়াখালীর গলাচিপায় বাড়ির পাশে থাকা কুয়ায় পড়ে মাসুম বিল্লাহ নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোট কাজল গ্রামের জোমাদ্দার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুম বিল্লাহ ওই গ্রামের মো. শাকিল খন্দকারের একমাত্র সন্তান। স্বজনরা জানান, জীবিকার তাগিদে শিশুটির বাবা-মা ঢাকায় কাজ করেন। তাই মাসুম দাদা-দাদির সঙ্গে গ্রামের বাড়িতে থাকত।
মঙ্গলবার সকালে ঘুম থেকে ওঠার পর দাদি তাকে ভাত খাওয়ান। পরে বাড়ির আঙিনায় খেলতে খেলতে একপর্যায়ে বাড়ির পাশের দিকে চলে যায় শিশুটি। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে দাদি খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পাশের কুয়ায় শিশুটি পড়ে থাকতে পারে বলে সন্দেহ হয়। পরে কুয়ার পানিতে নেমে ডুবন্ত অবস্থায় মাসুম বিল্লাহকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা ও স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন