বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকাল ৮টার দিকে বনগাঁও ইউনিয়নের সাদাপুর এলাকার গোপের বাড়ি ঘোড়া মসজিদের মাঠে বোমাটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন জানান, রাতে বনগাঁ ইউনিয়নের সাদাপুর এলাকার গোপের বাড়ি ঘোড়া মসজিদের মাঠে তিনজন অজ্ঞাত ব্যক্তি একটি ড্রাম রেখে যায়।
সকালে স্থানীয়রা ওই ড্রামের ভেতরে একটি কোরআন শরীফ, জামাকাপড় এবং প্রেসার কুকারসদৃশ একটি বোমা দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনসাধারণের নিরাপত্তার জন্য এলাকাটি ঘিরে রাখে।
পুলিশের ওই কর্মকর্তা জানান, প্রেসার কুকারসদৃশ বোমাটি নিষ্ক্রিয় করার জন্য ঢাকা থেকে বোমা ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। দলটি ঘটনাস্থলে এসে বোমাটি উদ্ধারের কাজ করবে।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন