ঢাকা    বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, লিটারপ্রতি ২০ রুপি দেওয়ার পরিকল্পনা

ভারতে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে এ প্রকল্প চালু করে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে প্রকল্পের আওতায় প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। এ কাজে যুক্ত গ্রামীণ নারীদের প্রতি লিটারে ২ রুপি করে কমিশন দেওয়া হচ্ছে।

যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তর প্রদেশ সরকার জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য কৃষকদের আয় বাড়ানো এবং গ্রামীণ নারীদের অতিরিক্ত উপার্জনের সুযোগ তৈরি করা। পাশাপাশি দুধ দেওয়া বন্ধ করে দেওয়া গরুগুলোর যত্ন নেওয়ার ক্ষেত্রেও প্রকল্পটি সহায়ক হবে বলে মনে করছে সরকার।

তবে এ উদ্যোগের বিরোধিতা করেছে সমাজবাদী পার্টি। দলটি প্রকল্পটিকে ‘কেলেঙ্কারি’ হিসেবে উল্লেখ করেছে।

প্রাথমিকভাবে বুলন্দশহরের ১৫টি গ্রামে পরীক্ষামূলকভাবে কার্যক্রমটি চালু করা হয়েছে। প্রকল্প সফল হলে পরবর্তী সময়ে এর পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ১২ আগস্ট ২০২৬

ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, লিটারপ্রতি ২০ রুপি দেওয়ার পরিকল্পনা

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x