কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা মঙ্গলবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক কমান্ড ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, নৌবাহিনীর একটি হেলিকপ্টার পানামার পতাকাবাহী ‘ভেলা নোভা’ কার্গো জাহাজে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। জাহাজটির ইঞ্জিন রুমকে হামলার লক্ষ্যবস্তু করা হয়। এতে জাহাজটি অচল হয়ে পড়ে।
সেন্টকমের তথ্য অনুযায়ী, ‘ভেলা নোভা’ ওমান উপসাগর পেরিয়ে ইরানের একটি বন্দরের দিকে যাচ্ছিল। এ সময় মার্কিন বাহিনীর পক্ষ থেকে দেওয়া একাধিক সতর্কবার্তা জাহাজটি উপেক্ষা করে। এরপর নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জাহাজটিতে হামলা চালানো হয়।
হামলায় কোনো নাবিক আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি মার্কিন কর্তৃপক্ষ।
সেন্টকম আরও জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে চলমান অবরোধের অংশ হিসেবে এখন পর্যন্ত মার্কিন বাহিনী ৫৫টি বাণিজ্যিক জাহাজ অচল করেছে এবং দুটি জাহাজ জব্দ করেছে।
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে। গত জুলাইয়ে ১৩ দিনের তীব্র উত্তেজনার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও নতুন করে সামরিক তৎপরতা দেখা দিয়েছে। এর আগে জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হলেও পরবর্তী সময়ে সেটি ভেঙে যায়।
নতুন করে সংঘাতের পরিস্থিতিতে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আবারও কার্যকর করেছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছে সেন্টকম। একই সময়ে হরমুজ প্রণালিতে ইরানও নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করেছে। জুনের সমঝোতার আওতায় এসব পদক্ষেপ প্রত্যাহারের কথা ছিল।
এদিকে, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের জাহাজে হামলার ঘটনাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ বাব এল-মান্দেব প্রণালিতে হামলার কারণে আন্তর্জাতিক নৌবাণিজ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন