বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মালঞ্চি রেলগেট এলাকা থেকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানার নেতৃত্বে একটি মিছিল উপজেলা পরিষদে আসে। পরে মিছিলকারীরা ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নিয়োগের ফলাফল বাতিলের দাবি জানান। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে ইউএনও কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকাশিত নিয়োগের ফলাফলে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। অন্যদিকে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে বলে তারা দাবি করেন। ফলাফল বাতিল করে নতুন করে স্বচ্ছ যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিয়োগ দেওয়ার দাবি জানান তারা।
বিক্ষোভে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোতালেব হোসেন পান্না, পৌর বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম জামাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, মোস্তাফিজুর রহমান শফিক, পাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলুসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাকের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা পরিষদ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ওঠা অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: আমার দেশ

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন