ঢাকা    বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

অলি আহমদ ‘বুড়ো বয়সের ভীমরতি’তে ভুগছেন: ফজলুর রহমান

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের তীব্র সমালোচনা করেছেন বিএনপির সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ সমালোচনা করেন।

১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমদের প্রার্থিতাকে কীভাবে দেখছেন—এমন প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন, অলি আহমদের মতো কেউ মানসিকভাবে সুস্থ থাকলে এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রার্থী করতেন না, যার নির্বাচনে জয়ের কোনো সম্ভাবনাই নেই।

অলি আহমদের প্রার্থিতার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ওই জোট সর্বোচ্চ ৭৫ বা ৭৬টি ভোট পেতে পারে। অথচ রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হতে প্রয়োজন ২২৫ ভোট। এই পরিস্থিতিতে এমন সিদ্ধান্তকে তিনি ‘বুড়ো বয়সের ভীমরতি’ ছাড়া অন্য কিছু হিসেবে দেখছেন না।

অলি আহমদের সমালোচনা করতে গিয়ে বিএনপির এই নেতা বলেন, সব সময়ই কিছু বেইমান ও পক্ষ পরিবর্তনকারী মানুষ থাকে। বর্তমানে অলি আহমদকেও তিনি সেই অবস্থানে দেখছেন। এর চেয়ে বেশি অপমানজনক কোনো মন্তব্য করতে চান না বলেও জানান তিনি।

ফজলুর রহমান আরও বলেন, এখন থেকে তিনি অলি আহমদকে মুক্তিযুদ্ধের কেউ বলেও মনে করেন না।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ১২ আগস্ট ২০২৬

অলি আহমদ ‘বুড়ো বয়সের ভীমরতি’তে ভুগছেন: ফজলুর রহমান

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x