তুরস্কের রাজধানী আঙ্কারায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ নিয়ে কঠোর সমালোচনা করেন এরদোগান।
তিনি বলেন, এই অঞ্চলে একের পর এক সংঘাত ও অস্থিরতা তৈরি করে সেখান থেকে সুবিধা নেওয়া এবং ফিলিস্তিন ইস্যুকে মানবজাতির অভিন্ন এজেন্ডা বা বিশ্বমঞ্চ থেকে সরিয়ে দেওয়াই নেতানিয়াহু সরকারের প্রধান লক্ষ্য।
তবে ইসরাইল তাদের এই প্রচেষ্টায় কোনোভাবেই সফল হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি বলেন, ফিলিস্তিনকে ধ্বংসের যত চেষ্টাই করা হোক, মানুষের হৃদয়ে ফিলিস্তিনের প্রতি সমর্থন এবং অধিকার প্রতিষ্ঠার দাবি আরও জোরালো হবে। একই সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে তুরস্ক সবসময় পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
এর আগে গতকাল একটি প্রতিনিধি দল নিয়ে আঙ্কারায় পৌঁছান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তার সফরসঙ্গীদের মধ্যে ছিলেন কূটনৈতিক উপদেষ্টা মাজদি খালিদি, গোয়েন্দা প্রধান মাজেদ ফারাজ এবং ফিলিস্তিনের জ্যেষ্ঠ কর্মকর্তা জিয়াদ আবু আমর।
আজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন মাহমুদ আব্বাস। বৈঠকে অঞ্চলটির সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতি ও সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেন দুই নেতা। পরে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনাটিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ’ বলে উল্লেখ করেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
সূত্র: আল-জাজিরা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন