বিজয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে অরাজনৈতিক ও দুর্নীতিবিরোধী সংগঠন ঐক্যবদ্ধ বিজয়নগর। এরই ধারাবাহিকতায় হরষপুর ও পাহাড়পুর ইউনিয়নে সংগঠনটির কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত সিঙ্গারবিল, বিষ্ণুপুর, ইছাপুরা, চান্দুরা, বুধন্তী, হরষপুর ও পাহাড়পুর—মোট ৭টি ইউনিয়নে তাদের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে জনসচেতনতামূলক ব্যানার স্থাপন করা হয়েছে। সংগঠনের দাবি, স্থানীয়দের উপস্থিতি ও ইতিবাচক সাড়া নিয়েই এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংগঠনের সদস্যরা জানান, পর্যায়ক্রমে বাকি চর ইসলামপুর, পত্তন ও চম্পকনগর ইউনিয়নেও অল্প সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
তারা আরও জানান, ইউনিয়নভিত্তিক এ কার্যক্রম শেষ হওয়ার পর বিজয়নগরের জনস্বার্থ, সামাজিক সচেতনতা ও জনগণের অধিকার নিয়ে আরও নতুন কর্মসূচি পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন