তাঁকে একনজর দেখার জন্য সকাল থেকেই অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে। একপর্যায়ে মানুষের উপস্থিতিতে মাঠ পূর্ণ হয়ে যায়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষও অনুষ্ঠানে অংশ নিতে সেখানে জড়ো হন।
সফরসূচি অনুযায়ী, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শনে যাবেন। এরপর দুপুর ১টার দিকে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য দিবসের উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সকাল থেকেই কটিয়াদীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে মানুষের উপস্থিতি চোখে পড়ে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও বাড়ানো হয়েছে। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কটিয়াদীবাসীর মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান কটিয়াদীতে অনুষ্ঠিত হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দের পাশাপাশি এলাকার উন্নয়ন এবং বিভিন্ন দাবি-দাওয়া পূরণের প্রত্যাশাও তৈরি হয়েছে।
সূত্র: আমার দেশ

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন