ঢাকা    রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

সিঙ্গাপুর থেকে ফিরেই নদীভাঙন কবলিত চরাঞ্চল পরিদর্শনে এমপি কাজী রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদন সিঙ্গাপুর থেকে ফিরেই নদীভাঙন কবলিত চরাঞ্চল পরিদর্শনে এমপি কাজী রফিকুল ইসলাম

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে ঢাকায় ফিরেই নদীভাঙনকবলিত সারিয়াকান্দী উপজেলার চরাঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা স্বচক্ষে দেখতে এবং নদীভাঙনের স্থায়ী সমাধানের বার্তা নিয়ে ছুটে এসেছেন সারিয়াকান্দী-সোনাতলার মাটি ও মানুষের নেতা, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) প্রখর রৌদ্রতাপ উপেক্ষা করে এমপি মহোদয় দিনব্যাপী নদীভাঙনে ক্ষতিগ্রস্ত কাজলা ইউনিয়নের চর ঘাঘুয়া, কর্ণিবাড়ী ইউনিয়নের চর শোনপচা ও মূলবাড়ি এবং বোহাইল ইউনিয়নের চর মাঝিড়া এলাকার ভাঙনকবলিত স্থানগুলো পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগ ও সমস্যার কথা সরাসরি শোনেন। এসময় নদীভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সারিয়াকান্দী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ড, বগুড়ার নির্বাহী প্রকৌশলীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এমপি কাজী রফিকুল ইসলাম চরাঞ্চলের মানুষের উদ্দেশে বলেন, নদীভাঙন রোধে কার্যকর ও টেকসই সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। একই সঙ্গে চরাঞ্চলের উন্নয়ন কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন তিনি।

দীর্ঘ ১৭ বছর উন্নয়নবঞ্চিত সারিয়াকান্দী-সোনাতলার চরাঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে এমপি কাজী রফিকুল ইসলামের এমন সরেজমিন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।

চরাঞ্চলের মানুষের প্রত্যাশা—নদীভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের পাশাপাশি শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে টেকসই পরিকল্পনা বাস্তবায়ন হবে।

চরাঞ্চলের মানুষের জন্য আপনার উন্নয়ন পরিকল্পনা মহান আল্লাহ তায়ালা কবুল করুন—আমিন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৬ আগস্ট ২০২৬

সিঙ্গাপুর থেকে ফিরেই নদীভাঙন কবলিত চরাঞ্চল পরিদর্শনে এমপি কাজী রফিকুল ইসলাম

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x