পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) দুপুর ১২টার দিকে পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় নারী পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার নারী হলেন মোসাঃ মহাসিনা বেগম (৩৫)। তিনি পত্নীতলা উপজেলার উত্তর যদুবাটি গ্রামের মৃত শামসুল হকের মেয়ে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে ১০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন