ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর পর কিমের সঙ্গে যোগাযোগের ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জানিয়েছেন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তার সাম্প্রতিক যোগাযোগের উদ্যোগে সাড়া দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর এক দিন পর তিনি এ কথা বলেন। খবর বার্তা সংস্থা এএফপির।

একই সঙ্গে কিম জং উনের সঙ্গে নিজের সম্পর্কের প্রশংসাও করেছেন ট্রাম্প। তিনি বলেন, কিমের সঙ্গে তার সম্পর্কের মাধ্যমে তিনি পরিস্থিতিকে আরও নিরাপদ করার চেষ্টা করছেন।

ট্রাম্প প্রথম মেয়াদে হোয়াইট হাউসে থাকার সময় কিমের সঙ্গে তিনবার বৈঠক করেছিলেন। তবে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখনো তাদের মধ্যে সরাসরি কোনো সাক্ষাৎ বা বৈঠক হয়নি।

পরমাণু অস্ত্রধারী উত্তর কোরিয়ার নেতার প্রশংসা করলেও গুরুত্বপূর্ণ মিত্র দক্ষিণ কোরিয়ার সমালোচনা করেছেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা না করায় সিউলের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। ট্রাম্পের দাবি, ইরানকে পরমাণু বোমা তৈরি থেকে বিরত রাখার লক্ষ্যেই এই যুদ্ধ পরিচালনা করা হচ্ছে।

গত বছর দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর কিম কেন তার যোগাযোগের অনুরোধে সাড়া দেননি—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওভাল অফিসে ট্রাম্প বলেন, কিম সাড়া দেননি—এ কথা কীভাবে জানা গেল?

কিম সত্যিই সাড়া দিয়েছেন কি না, আবার জানতে চাইলে ট্রাম্প বলেন, হ্যাঁ, তিনি সাড়া দিয়েছেন। কিমের সঙ্গে যোগাযোগ কোন পর্যায়ে রয়েছে জানতে চাইলে তিনি বিষয়টিকে ‘খুবই ইতিবাচক’ বলে উল্লেখ করেন।

তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি ট্রাম্প।

পরে কিমের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে আরও প্রশংসা করে ট্রাম্প বলেন, এই সম্পর্ক উত্তেজনা কমাতে ভূমিকা রাখছে। তিনি বলেন, কিম জং উন সবসময় তার প্রতি অত্যন্ত সম্মান দেখিয়েছেন। ট্রাম্পের ভাষ্য, তিনি কিমকে বোঝেন এবং কিমও তাকে বোঝেন।

সূত্র: বিডি-প্রতিদিন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর পর কিমের সঙ্গে যোগাযোগের ইঙ্গিত ট্রাম্পের

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x