শিক্ষক সংকট ও মৌলিক সুযোগ-সুবিধার নিম্নমানের প্রতিবাদে ভারতের উত্তরপ্রদেশের লখনউতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সামাজিক কল্যাণ বিভাগের পরিচালিত একটি আবাসিক স্কুলের প্রায় ২৫০ ছাত্রী। টানা বৃষ্টির মধ্যেও প্রায় আড়াই কিলোমিটার হেঁটে বাইপাস এলাকায় গিয়ে মানববন্ধন করে তারা।
প্রতিবেদন অনুযায়ী, লখনউয়ের মোহন রোড এলাকায় অবস্থিত ‘জয়প্রকাশ নারায়ণ সর্বোদয় বিদ্যালয়’ (বালিকা)-এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ছাত্রীরা সোমবার সকালে এই বিক্ষোভে অংশ নেয়। তারা লখনউ-হারদই মহাসড়ক এবং দুবাগ্গা-কানপুর বাইপাসে অবস্থান নিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের কোনো স্থায়ী শিক্ষক নেই। সামনে বোর্ড পরীক্ষা থাকলেও নিয়মিত ক্লাস না হওয়ায় তাদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। পাশাপাশি আবাসিক বিদ্যালয়ে নিম্নমানের খাবার সরবরাহ এবং পর্যাপ্ত চিকিৎসাসুবিধা না থাকার অভিযোগও করেছে তারা।
ছাত্রীরা দুবাগ্গা-কানপুর বাইপাসে বৃষ্টিতে ভিজে মানববন্ধনে বসে পড়ে। এ সময় তারা জেলা ম্যাজিস্ট্রেটকে (ডিএম) ঘটনাস্থলে এসে তাদের অভিযোগ ও দাবি শোনার আহ্বান জানায়।
পরে পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তাদের দাবিগুলো নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে ছাত্রীরা বিক্ষোভ শেষ করে বিদ্যালয়ে ফিরে যায়।
উল্লেখ্য, এর মাত্র তিন দিন আগে একই কারণে সামাজিক কল্যাণ বিভাগের পরিচালিত ছেলেদের আবাসিক ক্যাম্পাসের শতাধিক শিক্ষার্থীও মোহন রোড অবরোধ করে বিক্ষোভ করেছিল।
এ ঘটনার পর উত্তরপ্রদেশের শিক্ষা ব্যবস্থার দুরবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেছে বিরোধী রাজনৈতিক দল সমাজবাদী পার্টি (এসপি)।
সূত্র: দৈনিক ইনকিলাব।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন