ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

মুসলিম ভোটের প্রয়োজন নেই, হিন্দুত্ববাদীদের ভোটই চাই: বিজেপি নেতা রঘুরাজ সিং

আমাদের মুসলিম ভোটের প্রয়োজন নেই, শুধু হিন্দুত্ববাদীদের ভোটেই বিজেপি সরকার গঠন করবে’—উত্তরপ্রদেশের শ্রম প্রতিমন্ত্রী রঘুরাজ সিংয়ের এমন মন্তব্যকে ঘিরে ভারতে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

আলিগড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদবকে আক্রমণ করে এ মন্তব্য করেন বিজেপির এই নেতা।

রঘুরাজ সিং বলেন, রাহুল গান্ধী ও অখিলেশ যাদব ‘রাম-মিলাই জোড়ি’। তাদের একজনকে অন্ধ এবং অন্যজনকে কুষ্ঠরোগী উল্লেখ করে তিনি অভিযোগ করেন, দুজনই শুধু মুসলিম ভোটের রাজনীতি করেন এবং মানুষকে বিভ্রান্ত করতে নিয়মিত মিথ্যা কথা বলেন।

বিজেপি নেতা আরও অভিযোগ করেন, বিরোধী দলগুলোর রাজ্য কিংবা দেশের উন্নয়ন নিয়ে কোনো আগ্রহ নেই। তাদের প্রধান উদ্দেশ্য তোষণভিত্তিক ভোটব্যাংক ধরে রাখা।

বিজেপির নির্বাচনী কৌশল নিয়ে বক্তব্য দিতে গিয়ে রঘুরাজ সিং বলেন, রাহুল ও অখিলেশ মুসলিম ভোট নিয়েই সন্তুষ্ট থাকুন, বিজেপির সেই ভোটের প্রয়োজন নেই। তার দাবি, বিজেপি শুধু হিন্দুত্ব ও জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষের সমর্থন চায়। হিন্দুত্ববাদীদের সমর্থন থাকলেই উত্তরপ্রদেশ ও কেন্দ্রীয় সরকার বারবার গঠন করা সম্ভব।

এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বের প্রশংসা করে রঘুরাজ সিং দাবি করেন, তাদের নেতৃত্বেই প্রকৃত উন্নয়ন হচ্ছে।

নির্বাচনী রাজনীতির পাশাপাশি নারী আরক্ষণ বিলসহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের ভূমিকারও সমালোচনা করেন বিজেপির এই নেতা। তার অভিযোগ, বিরোধী দলগুলো ইচ্ছাকৃতভাবে সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি করে গুরুত্বপূর্ণ আইন পাসের প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে।

রঘুরাজ সিং বলেন, রাহুল গান্ধী সংসদের বাইরে গিয়ে নারী আরক্ষণ বিল নিয়ে ভিত্তিহীন বক্তব্য দেন। অথচ সংসদের ভেতরে ইতিবাচক আলোচনার সুযোগ না দিয়ে অচলাবস্থা তৈরি করেন।

রঘুরাজ সিংয়ের এসব বিতর্কিত মন্তব্যের বিষয়ে এখন পর্যন্ত কংগ্রেস বা সমাজবাদী পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য আগামী নির্বাচনগুলোতে মেরুকরণের রাজনীতিকে আরও উসকে দিতে পারে।

সূত্র: দৈনিক ইনকিলাব।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মুসলিম ভোটের প্রয়োজন নেই, হিন্দুত্ববাদীদের ভোটই চাই: বিজেপি নেতা রঘুরাজ সিং

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x