ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে স্বর্ণখনি ধসে নিহত ৩০

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে একটি স্বর্ণখনিতে ধসের ঘটনায় অন্তত ৩০ জন খনিশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক খনির ভেতরে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) স্থানীয় সময় সকালে দেশটির নানা-মাম্বেরে জেলার আব্বা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ধসের পর জীবিত অবস্থায় খনি থেকে বেরিয়ে আসা শ্রমিক ফ্লোরিয়ান গাগুয়েন্ডে জানান, ধসের ভয়াবহতা এত বেশি ছিল যে ভেতরে আটকে পড়া অনেক শ্রমিককে জীবিত উদ্ধার করার সম্ভাবনা কম।

নানা-মাম্বেরে জেলার ডেপুটি মেয়র সোলেইমানে বি এএফপিকে বলেন, দিনব্যাপী উদ্ধার অভিযানে খনি থেকে ৩০ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কয়েকজনকে আহত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত ভয়াবহ। উদ্ধারকারী দল পাঠানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাও চাওয়া হয়েছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে অনেক মানুষ উদ্ধারকাজে অংশ নেন।

দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে উদ্ধারকাজের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা গেছে। একটি ভিডিওতে কাদামাখা কয়েকজন শ্রমিককে খনির গভীর খাদ থেকে একটি মরদেহ তুলে আনতে দেখা যায়। তবে নিহত ও খনির ভেতরে আটকা পড়া শ্রমিকের মোট সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সরকারের মুখপাত্র এভারিস্ট এনগামানা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা দেওয়ার জন্য কর্তৃপক্ষ কাজ করছে।

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ছোট আকারের স্বর্ণখনিতে ধসের ঘটনা নতুন নয়। দেশটিতে শত শত ছোট স্বর্ণখনি রয়েছে, যেখানে বিপুলসংখ্যক মানুষ কাজ করেন। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় এসব খনিতে প্রায়ই ধসসহ নানা ধরনের দুর্ঘটনা ঘটে।

সূত্র: এএফপি, এনডিটিভি

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে স্বর্ণখনি ধসে নিহত ৩০

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x