ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, নিহত অন্তত ৪৬

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই শিশু বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির সোকোটো প্রদেশের গোরোনি এলাকার গোরাউয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের মুখপাত্র আহমাদ রুফাই জানান, এখন পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং জীবিত অবস্থায় ১৬ জনকে উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষের ধারণা, নৌকাটিতে ৭০ জনের বেশি যাত্রী ছিলেন। তাদের একটি বড় অংশ ছিল শিশু। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। দুর্গম এলাকায় দুর্ঘটনাটি ঘটায় উদ্ধারকাজে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

পুলিশের মুখপাত্র আহমাদ রুফাই বলেন, দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম হওয়ায় সেখানে পৌঁছানো কঠিন। তবে নিরাপত্তা বাহিনী ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, ধান কাটার কাজে যাওয়া কৃষিজমির মালিক ও শ্রমিকদের সঙ্গে কয়েকজন শিশুও নৌকাটিতে ছিল বলে তিনি ধারণা করছেন। তার দাবি, দুর্ঘটনাস্থলে প্রায় ৫০টি মরদেহ দেখা গেছে। পরে উদ্ধার হওয়া অনেক মরদেহ স্থানীয় একটি মসজিদের সামনে মাদুর ও ঐতিহ্যবাহী কাপড়ে মোড়ানো অবস্থায় রাখা হয়।

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (নেমা) মুখপাত্র ইজেকিয়েল মানজো বিবিসিকে বলেন, গোরাউ অত্যন্ত দুর্গম এলাকা হলেও তাদের উদ্ধারকারী দল সেখানে পৌঁছেছে।

নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনা নতুন নয়। অতিরিক্ত যাত্রী পরিবহন, নৌযানের সঠিক রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং নিরাপত্তা বিধি বাস্তবায়নে দুর্বলতাকে এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।

গত মাসে দেশটির জিগাওয়া প্রদেশে একটি নৌকা উল্টে অন্তত পাঁচজন নিহত হন। চলতি বছরের জানুয়ারিতে জিগাওয়া থেকে ইয়োবে প্রদেশে কৃষক ও জেলেদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে নাইজার নদীতে ২০০ জনের বেশি যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে যায়। পরে সেখান থেকে ৫৪টি মরদেহ উদ্ধার করা হয়।

নৌপথে দুর্ঘটনা কমাতে নিরাপদ নৌযান ও লাইফ জ্যাকেট সরবরাহ, নৌপথ খনন, ঘাট ও টার্মিনালে নিরাপত্তাকর্মী মোতায়েন এবং নৌযানের চালকদের যথাযথ প্রশিক্ষণ ও লাইসেন্স নিশ্চিত করার মতো বিভিন্ন পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে দেশটির কর্তৃপক্ষ।

নাইজেরিয়ার গ্রামীণ এলাকায় মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। সড়ক যোগাযোগের দুর্বলতা এবং পর্যাপ্ত সেতুর অভাবে অনেক এলাকার মানুষ ও পণ্য পরিবহনে কাঠের নৌকার ওপর নির্ভর করেন। এ কারণে নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা দেশটির জন্য দীর্ঘদিনের একটি বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

তথ্যসূত্র: বিবিসি, রয়টার্স

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, নিহত অন্তত ৪৬

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x